07/08/2023

কোথাও কিছু রেখেই ভুলে যাচ্ছেন?



কোথাও কিছু রেখে দিয়ে ভুলে যাওয়ার স্বভাব অনেকেরই আছে। অনেক চেষ্টা করেও আর মনে পড়তে চায় না। এরপর চলে খোঁজাখুঁজি। কখনও পাওয়া যায়, কখনও যায় না। এই সমস্যা দুর্বল স্মৃতিশক্তির একটি বিশেষ উদাহরণ।

স্মৃতি শক্তি বাড়াতে বেশ কিছু উপায় রয়েছে এই বিশেষ উপায়গুলি মানলে অকারণে আর জিনিস হারিয়ে ফেলবেন না বা কোনও জিনিস কোথায় রেখেছেন তা ভুলে যাবেন না।


মনোযোগ দিনঃ- যা কিছু করুন না কেন মনোযোগ দিয়ে করুন। কোনও জিনিস কোথাও রাখার আগে তা মনোযোগ সহকারে রাখুন।


পড়াশুনা করুনঃ- যতটা সম্ভব পড়াশুনা করতে হবে। ইন্টারনেটেও পড়াশুনা করবেন। যা পড়বেন তা অন্যদের সঙ্গে আলোচনা করুন। এতে স্মৃতিশক্তি বাড়ে।


মনে রাখার উপায় খুঁজুনঃ- মনে রাখার একটি উপায় খুঁজে বের করে রাখতে হবে যা কবিতা, গান, কৌতুক, ধাঁধার মত মুখস্ত করা যেতে পারে। এটি কোনও জিনিস রেখে দিলে স্মরণ করতে সাহায্য করবে।


লিখে রাখাঃ- জরুরি কিছু বিষয় মনে না থাকলে ফ্ল্যাশ কার্ড, রঙিন নোটে লিখে দেয়ালে বা বোর্ডে আটকে দিতে পারেন। এতে কিছু ভুলে গেলেই মনে পড়ে যাবে।


ঘুমঃ-  ঠিকমতো ঘুম না হলে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। তাই নিয়ম মেনে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...