‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু ক্যানসার রুখে দিন’ এই প্রতিপাদ্য নিয়ে দেশে শুরু হলো এইচপিভি টিকাদান কর্মসূচি। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। গতকাল সোমবার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় (ইপিআই) এই টিকাদান শুরু হয়।
জরায়ুমুখ ক্যানসার নীরব ঘাতক। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী একটি নীতিমালা করা হয়ে হয়েছে। মোট টিকা পাওয়ার যোগ্য ৯৫ ভাগকে দেওয়া টার্গেট রয়েছে। তিন ধাপে এই টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ঢাকা বিভাগের সব স্কুলে দেওয়া হবে এই টিকা। পরবর্তীতে চট্টগ্রাম ও বরিশালে চলবে এই টিকাদান এবং এর পরের ধাপে সারা দেশে দেওয়া হবে। এখনই মূল টিকাদান কর্মসূচি শুরু না হলেও অক্টোবর মাসের ১৫ তারিখে শুরু হবে মূল কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, রুটিন ভ্যাকসিনের জন্য আমরা এই ভ্যাকসিন অন্তর্ভুক্ত করব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে কাজ করব।’
-সংগৃহীত ।
