22/06/2023

ঈদের ছুটিতে শখের গাছ ভালো রাখার উপায়



গরমে এমনিতে গাছপালা শুকিয়ে যায়, বারবার পানি দেওয়ার প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে হয় প্রতিবেশীদের কাছে বাড়ির চাবি দিয়ে যেতে হবে যাতে তারা টবে রাখা গাছগুলিতে পানি ঢালতে পারেন। সেটা সম্ভব না হলে গাছগুলিকে সুস্থ ও সবুজ রাখতে কয়েকটি কৌশল অনুসরণ করতে পারেন।


১. গাছগুলিকে সবুজ রাখতে, নারকেলের ছোবড়া ফেলে দেবেন না, সেগুলি পানি ভিজিয়ে রাখুন। যখনই আপনি বাইরে যাবেন, টবের  উপরের পৃষ্ঠে তা রেখে দিন। ভেজা নারকেলের ছোবড়ায় মাটি শুকিয়ে যাবে না এবং পানিও মাটিতে ধীরে ধীরে যাবে।


২. বাইরে যাওয়ার আগে নিজেই গাছগুলির জন্য পানির ব্যবস্থা করতে পারেন। একটি বোতলে গর্ত করে দড়ি ঢোকান এবং সেটিকে গাছের উপর  উল্টো করে ঝুলিয়ে দিন। এই বোতলে পানি ভরে নিন। দড়ির সাহায্যে পানি ধীরে ধীরে পাত্রে যাবে এবং গাছ শুকিয়ে যাবে না।


৩. বাইরে যাওয়ার আগে গাছে পানি দিন এবং তার ওপর একটি ভেজা কাপড় দিন। এটি করার ফলে, মাটিতে আর্দ্রতা বজায় থাকবে এবং গাছগুলি দীর্ঘ সময় ঠিক থাকবে, সহজে শুকিয়ে যাবে না।


৪.  খবরের কাগজ মুঠো করে নিয়ে পানিতে ভেজান। ভেজা খবরের কাগজের দলা টবগুলোর চারপাশ সাজিয়ে রাখুন। এতে টবের মাটি থেকে সহজে পানি হারাবে না। বেশ কিছুদিন গাছ তরতাজা থাকবে।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...