25/06/2023

গরমে ঘামে ভেজা শরীরের অস্বস্তি এড়াতে যা করবেন

বর্ষায়  ভ্যাপসা গরমে ঘাম এড়াবেন কিভাবে? চলুন জেনে আসি: 


=>  গরমে মশলাযুক্ত ও তেলেভাজা খাবার এড়িয়ে চলুন। কাঁচা লবণ না খাওয়াই ভালো। এতে ঘামে দুর্গন্ধ হয় প্রচুর। 

=>  গরমে সুতি কাপড় পরা ভালো। প্যান্টের ক্ষেত্রে গ্যাবার্ডিনই ভালো। 

=>  প্রচুর পানি পান করুন। বর্ষাতেও গরম এত সহজে কমে না। তাই প্রচুর পানি পান করতে পারলে হাইড্রেটেড থাকা যায়। 

=>  বৃষ্টির পরপরই রাস্তায় থাকবেন না। ওই সময় ভ্যাপসা গরম থাকে বেশি। 

=>  যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন এড়াতে পারলে ভালো। ব্যস্ত সড়কও এড়াতে পারলে প্রচণ্ড গরমে অস্বস্তি থেকে দূরে থাকা যায়।

=>  গোসল করার সময় প্রাকৃতিক কিছু হার্ব পানিতে মিশিয়ে নিন যাতে শরীর সতেজ থাকে। 

=>  ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করুন।

=>  এই সময়ে একই জামা দুইদিনের বেশি না পরাই ভালো। বাসি জামা গরম ও ঘামের প্রকোপ বাড়াতে পারে।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...